কক্সবাজার সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের নবীন বরণ সম্পন্ন”

- আপডেট সময় ১২:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক:
কক্সবাজার সরকারি মহিলা কলেজের আওতাধীন অধ্যক্ষ এম. ডি. নূর উল্লাহ চৌধুরী ছাত্রীনিবাস ও অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী ছাত্রীনিবাসের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৫ নভেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যা ৭ টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অধ্যক্ষ এম. ডি. নূর উল্লাহ চৌধুরী ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক জনাব আফরোজা সোলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: অহিদুল ইসলাম, চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক জেসমিন ফাতেমা চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব শামীম আহমেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব শামীম আহমেদ এবং অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক জনাব ফারজানা শরমিন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



















