কক্সবাজার ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর নতুন কমিটি গঠিত 

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর ২০২৭-২৮ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।

চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর ২০২৭-২৮ সেশনের কমিটি। প্রায় ১৫ হাজার কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের নিয়ে গঠিত হয় ৭১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি।

চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নজির হোসেন, মকবুল আহম্মদ ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ হামিদুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, মুহাম্মদ হেলাল উদ্দিন ও রোকেয়া বেগম চৌধুরী। সেক্রেটারিয়েটে আরও দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আদনান, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স.ম.শামীম, প্রচার সম্পাদক আবদুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হাসান তারেক, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, আইন-আদালত সম্পাদক সাব্বির আহমেদ উসমানী এবং সাহায্য ও পুনর্বাসন সম্পাদক আজিজুল হক। কমিটিতে সদস্য হিসেবে যুক্ত আছেন বিভিন্ন থানা ও শ্রম সেক্টরের আরও ৫০ জন সদস্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর নতুন কমিটি গঠিত 

আপডেট সময় ১২:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬