কক্সবাজার ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৪০ হাজার ইয়াবা ও নগদ টাকা জব্দ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১৩৫ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

গত ১২ নভেম্বর দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে পরিচালিত এই অভিযানে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এলাকাটির এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক ও টাকা জব্দ করে যৌথ অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যরা।

পরে উদ্ধারকৃত মাদক ও অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় নৌবাহিনী কর্তৃপক্ষ।

বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সামুদ্রিক সীমানা ও সমুদ্র সম্পদ রক্ষাতেই নয়, বরং মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অপরাধ দমনেও নিরলসভাবে কাজ করছে। নৌবাহিনীর এধরনের নিয়মিত অভিযান দেশের তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় থাকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৪০ হাজার ইয়াবা ও নগদ টাকা জব্দ

আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫