কক্সবাজার ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ১ নারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২৪২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খুরশিদা বেগম স্বীকার করেন, তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরের বেডরুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।

আটক খুরশিদা বেগম পালাকাটা এলাকার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ১ নারী গ্রেফতার

আপডেট সময় ০৭:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬