কক্সবাজার ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় যুবদলের ছুরিকাঘাতে ইউনিয়ন শিবির সভাপতি নিহত, আহত ১

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ২৮১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে সংঘর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক ইউনিয়ন সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শিবির কর্মী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি। আহত সালাউদ্দিনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সাঘাটা উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার বাকবিতণ্ডা হয়। স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয় এবং সংশ্লিষ্টরা স্থান ত্যাগ করেন।

তবে প্রায় ১০ মিনিট পর উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থানরত শিবির নেতা সাইফুল্লাহ ও কর্মী সালাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যুবদল নেতা মুকুল মিয়া, তার ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফসহ ১০-১৩ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রথমে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে রক্ষার চেষ্টা করলে সাইফুল্লাহকে ধাওয়া করে রাস্তার ওপর ফেলে গলায় ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন।

সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা দাবি করেন, হামলার সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ভাই পলাশ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী জড়িত।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, “ঘটনার সঙ্গে জড়িতরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।”

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাউয়ুম জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় যুবদলের ছুরিকাঘাতে ইউনিয়ন শিবির সভাপতি নিহত, আহত ১

আপডেট সময় ১০:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬