টেকনাফে ব্রিজ থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান চলমান

- আপডেট সময় ০৪:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৩২ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী ‘পায়রা’ বাস টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্ট সংলগ্ন কেয়ারী ঘাট এলাকার একটি ব্রিজ থেকে নিচের খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে বিপুল সংখ্যক যাত্রী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, উদ্ধার অভিযান চলমান রয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। উদ্ধার অভিযান শেষে হতাহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




















