কক্সবাজার ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়তলী সড়কের বেহাল অবস্থা: অসম্পূর্ণ কালভার্ট, জলাবদ্ধতায় দুর্ভোগ চরম

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ২৫২ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী সড়কের অবকাঠামোগত সমস্যার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট বর্তমানে অসম্পূর্ণ, বেহাল অবস্থায় রয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এছাড়া কানেক্টিং রোডের নির্মাণকাজ মাঝপথে বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে পিচঢালা সড়কও বেহাল অবস্থায় থাকায় যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের দাবি, নর্দমাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় বৃষ্টির সময় নর্দমার পানি উপচে সড়কে উঠে আসে। অতিবৃষ্টির সময় অনেক স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

এলাকাবাসী আরও জানান, অতিরিক্ত পাহাড় ও মাটি কাটার ফলে নর্দমাগুলো মাটি ও বর্জ্যে ভরে গেছে। ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতা দিন দিন প্রকট আকার ধারণ করছে।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা কালভার্টের বাকি কাজ সম্পন্ন করণ, বন্ধ থাকা সড়ক নির্মাণকাজ পুনরায় চালু এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাহাড়তলী সড়কের বেহাল অবস্থা: অসম্পূর্ণ কালভার্ট, জলাবদ্ধতায় দুর্ভোগ চরম

আপডেট সময় ০৮:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬