কক্সবাজার ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় মৎস্য খামার যান্ত্রিকীকরণে এরেটর ও উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১৫৩ বার পড়া হয়েছে

Oplus_131072

খামার যান্ত্রিকীকরণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে চকরিয়ায় মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে এরেটর, মৎস্য খাদ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরাধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন মৎস্য চাষীকে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উদ্বুদ্ধ করা হয়।

প্রকল্পের আওতায় গলদা-কার্প মিশ্র চাষ, নোনা টেংরা মাছ চাষ, শিং-দেশী মাগুর মিশ্র চাষ এবং মনোসেক্স তেলাপিয়া চাষ প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় এরেটর ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আরিফ উদ্দীন, উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও যান্ত্রিকীকরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকারের এ ধরনের উদ্যোগ মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে এবং চাষীদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন। তিনি জানান, প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং মৎস্য চাষীরা আরও লাভবান হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় মৎস্য খামার যান্ত্রিকীকরণে এরেটর ও উপকরণ বিতরণ

আপডেট সময় ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬