কক্সবাজার ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১৮৬ বার পড়া হয়েছে

Oplus_131072

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ৭৮৭ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কুমিল্লার হাসানপুর আউটার সিগন্যাল এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে আটকা পড়ে। এতে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আপ লাইন বন্ধ থাকায় চাঁদপুরগামী ৭২৯ নম্বর মেঘনা এক্সপ্রেসকে ডাউন লাইন দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। তবে হাসানপুরের নিকটবর্তী এলাকায় পৌঁছালে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ডাউন লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইন স্বাভাবিক করার কাজ শুরু করলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রেলওয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় চট্টগ্রাম রুটের একাধিক ট্রেন ব্যাপক বিলম্বে চলাচল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৯:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬