কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৫:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৩২৫ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক:
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফা। ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :




















