কক্সবাজার ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী পরীক্ষায় ফেল, এসএসসি ফরম পূরণে বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার পৌর প্রিপারেটরি হাই স্কুলে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারা এক শিক্ষার্থীর পক্ষ নিয়ে প্রধান শিক্ষককে মারধর, অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কথিত নেতা ফারুকের বিরুদ্ধে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল হক অভিযোগ করে জানান, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ওই শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত ২৩ নভেম্বর কথিত নেতা ফারুক ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি।

প্রধান শিক্ষক: আমিমুল হক

প্রধান শিক্ষকের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়স্থ চৌরাস্তায় তাঁকে পেয়ে প্রথমে টানাহেঁচড়া করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি কীভাবে স্কুলে চাকরি করেন, তা দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এমনকি তাঁর বাবা-মাকে নিয়েও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক। তিনি জানান, ঘটনার অপমান ও মানসিক চাপে অসুস্থ হয়ে অতিরিক্ত রক্তচাপের কারণে গত ২৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

আমিমুল হক বলেন, একজন শিক্ষক হিসেবে এ ধরনের অপমান ও হুমকি মেনে নেওয়া যায় না। এ ঘটনায় শুধু তিনি নন, পুরো শিক্ষক সমাজ অপমানিত হয়েছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্যও জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনী পরীক্ষায় ফেল, এসএসসি ফরম পূরণে বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬