কক্সবাজার ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ২৫০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল কে মাদক মামলায় ফাঁসানোর অপতৎপরতা প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিক উল্লাহ ও সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মুহাম্মদ ইসমাইল একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ও টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র। পৌরসভায় তিনি দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিপক্ষের নির্যাতনের শিকার। আগামীতে তিনি পৌর মেয়র নির্বাচন করার ঘোষণা দিলে পৌর এলাকার জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগে।

এতে বিরোধী মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মাদক মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

আমরা টেকনাফ উপজেলা জামায়াতের পক্ষ থেকে মোহাম্মদ ইসমাইল এর বিরুদ্ধে এহেন ঘৃণ্য ষড়যন্ত্র ও অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ০৬:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪