সাংবাদিক এরফানুল হকের মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১০:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৪১০ বার পড়া হয়েছে
কক্সবাজারে কর্মরত সাংবাদিক ইউনিয়নের সদস্য এরফানুল হকের মাতা আঞ্জুমান আরা বেগম (৬৮) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চতুর্থ তলার আইসিইউতে ভর্তি আছেন এবং সংকটাপন্ন সময় অতিবাহিত করছেন।
আঞ্জুমান আরা বেগম খুরুশকুলের মরহুম মাওলানা নুরুল হক আরমানের সহধর্মিণী। মরহুম নুরুল হক আরমান ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব ও হাশেমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান আরা বেগমের আশু সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। সাংবাদিক এরফানুল হক তার মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।
ট্যাগস :



















