চকরিয়া-পেকুয়া-ঈদগাঁও এ শহীদ পরিবারে জামায়াত নেতৃবৃন্দ

- আপডেট সময় ১১:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৯৭ বার পড়া হয়েছে
আজ ২১ মে চকরিয়া পেকুয়া ও ঈদগাহ উপজেলার ৬ (ছয়) শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
এসময় আরো উপস্থিত কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ।
নেতৃবৃন্দ পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ সাজ্জাদ হোসাইন এর পিতা পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।
এরপর চকরিয়ার শহীদ ফোরকান উদ্দীন, শহীদ খাইরুল ইসলাম, শহীদ মহি উদ্দীন মাসুম, জুলাই শহীদ আহসান হাবিব হাসান এবং ঈদগাহর শহীদ নুরুল মোস্তফা এর পিতা ও পরিবারের সদস্যদের সাথে নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
এসময় মুহতারাম জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী শহীদ পরিবার গুলোতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ঈদগাহ উপজেলা আমীর মাওলানা সলিমুল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এএইচএম বদিউল আলম জিহাদী, পেকুয়া উপজেলা কর্মপরিষদ সদস্য দিদারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ, চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরাম এর পিতা শফিউল আলম , শহীদ সাজ্জাদ হোসাইন এর পিতা জালাল উদ্দীন, শহীদ ফোরকান উদ্দীন এর স্ত্রী নুরুচ্ছফা বেগম , জামাতা, শহীদ খাইরুল ইসলাম এর ভাই সরওয়ার কামাল, শহীদ আহসান হাবিব হাসান এর পিতা হেলাল উদ্দিন, শহীদ মহি উদ্দীন মাসুম পিতা ফজলুল কাদের, শহীদ নুরুল মোস্তফার পিতা মোহাম্মদ শফি উল্লাহসহ পরিবার সমূহের সদস্যবৃন্দ।



















