কক্সবাজার ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমলো জ্বালানি তেলের

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ৩০৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি চুক্তির আশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাজারে জুলাই মাসের ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। মার্কিন তেল ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে ৮৮ দশমিক ২৭ ডলারে নেমে এসেছে। এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট ফিউচার ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৯২ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে।

চলতি সপ্তাহে জ্বালনি তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছে এবং ব্রেন্টের দাম গত সপ্তাহের সর্বোচ্চ ১০৯ দশমিক ৪৭ ডলারের তুলনায় সর্বনিম্ন ৮৭ দশমিক ১১ ডলারে নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দাম কমলো জ্বালানি তেলের

আপডেট সময় ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬