কক্সবাজার ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের উদ্যোগে ২০০ পরিবারে গোশত বিতরণ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / ১৯২ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

ওয়ার্ড আমীর মো. ছানাউল্লাহর সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা দেলোয়ার জিহাদীর সঞ্চালনায় আয়োজিত গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার নায়েবে আমীর ও বিশিষ্ট ব্যাংকার জননেতা কফিল উদ্দীন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। কোরবানি করতে না পারা মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সমাজের সকল সক্ষম ব্যক্তি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দেশে দারিদ্র্য অনেকাংশে কমে আসবে। এ ধরনের মানবিক কার্যক্রমে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, ৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও কাউন্সিলর পদপ্রার্থী জননেতা মো. জসিম উদ্দীন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার অর্থ সম্পাদক মাওলানা নুরুল আমিন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সায়েমুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা মো. ইলিয়াছ, অফিস ও পাঠাগার সেক্রেটারি মো. ইউসুফ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি ইমরানুর রহমান বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ৬ নং ওয়ার্ডের ২০০টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতের উদ্যোগে ২০০ পরিবারে গোশত বিতরণ

আপডেট সময় ১১:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬