খুটাখালীর সাবেক মেম্বার আবুল হাশেমের ইন্তেকাল

- আপডেট সময় ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ২১১ বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও দক্ষিণ মেধা কচ্ছপিয়া স্কুলপাড়া এলাকার বাসিন্দা আবুল হাশেম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের বড় ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আবুল হাশেম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও স্ট্রোকজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি বহলতলী এলাকার মরহুম হাজি জালাল আহমদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।
স্থানীয়ভাবে জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ আসর খুটাখালী মেধা কচ্ছপিয়া অঙ্গীকার মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



















