কানাডায় যাচ্ছেন এমআইএসটির তরুণ দল

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ২৬৯ বার পড়া হয়েছে
কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ ‘২০২৬ মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ (2026 MATE ROV Competition World Championship)-এ অংশ নিচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থীদের দল এমআইএসটি মাভিরভ। ২৬ সদস্যের দলটি ১৮ জুন কানাডার উদ্দেশে রওনা হয়।
এই প্রতিযোগিতায় সমুদ্রের তলদেশে গবেষণা ও জটিল কাজ সম্পাদনের জন্য সম্পূর্ণ নিজেদের নকশা করা একটি রিমোটলি অপারেটেড ভেহিকেল (ROV) বা আন্ডারওয়াটার রোবট নিয়ে লড়বেন এমআইএসটি-এর তরুণ প্রকৌশলীরা।
ট্যাগস :



















