জেলার সর্বোচ্চ নাম্বারধারী চকরিয়া কোরক বিদ্যাপীঠের মুনতাকা সোয়াইবা

- আপডেট সময় ০৭:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৩ বার পড়া হয়েছে
চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। পরীক্ষায় সে মোট ১,২৬২ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থী হিসেবে ১ম স্থান লাভ করেছে।
এছাড়াও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধাক্রমে তার অবস্থান ১২তম এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী মেধাক্রমের সিরিয়াল ৯ম।
কৃতি শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক মরহুম এডভোকেট আমজাদ হোসেনের ভাতিজি চারুশিল্পী ইমাম হোসেনের মেয়ে।
সূত্রে জানা গেছে, মুনতাকা সোয়াইবা ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী ছিল। তার এই অসাধারণ সাফল্য শিক্ষার্থীটির নিরলস পরিশ্রম, অধ্যবসায়, অভিভাবকের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার সম্মিলিত ফল।

বিদ্যালয়সহ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভ কামনা:
মুনতাকা সোয়াইবার এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষকবৃন্দ ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ গর্বিত ও আনন্দিত। তার ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এই কামনা করি।
অভিনন্দন ও শুভকামনা, মুনতাকা সোয়াইবা।
তোমার মেধা, পরিশ্রম ও সাফল্য আগামী দিনের পথচলায় আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক।



















